ডিআরইউ’র ওয়েবসাইটে সদস্যদের পূর্ণাঙ্গ ডাটাবেজ প্রকাশ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ওয়েবসাইটে ডিআরইউ'র সব সদস্যদের (নাম, প্রতিষ্ঠান, মোবাইল নাম্বার ও ই-মেইল) ডাটাবেজ অন্তর্ভুক্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্থায়ী, অস্থায়ী এবং প্রয়াত তিনটি স্বতন্ত্র ট্যাব-লিংকে এই ডেটাবেজ প্রকাশ করা হয়েছে। ফলে এখন থেকে এখন থেকে দেশ-বিদেশের যে কোন স্থান থেকে ওয়েবসাইটে সদস্যদের নাম সার্চ করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একইসঙ্গে যে সকল সদস্য পরোলোকে রয়েছেন তাদের বিষয়ও অবহিত পারবেন সদস্যরা।
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে ডেটাবেজ সম্পন্নের পর রোববার (১৭ই নভেম্বর) দুপুরে কেক কেটে অর্জনটির আনন্দানুভূতি সবার মধ্যে ভাগাভাগি করে নিতে চায় বর্তমান কার্য নির্বাহী কমিটি। সে লক্ষ্যে ডিআরইউর বাগানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়েছে।
তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা) স্বক্ষরিত হোয়াটসঅ্যাপ বার্তায় ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন উক্ত অনুষ্ঠানে সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।







